শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

প্রতিশোধ নিতে গরুকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৫৯৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিশোধ নিতে গরুকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণনগর গ্রামে গতকাল সোমবার এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের শাহিন মিয়ার সাথে উত্তর কৃষ্ণনগর গ্রামের আজিদ মিয়ার দীর্ঘদিন যাবত জমি-জমাসহ নানান বিষয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সোমবার শাহিন মিয়াকে না পেয়ে তার গরুটিকে আজিদ মিয়া দা দিয়ে কুপিয়ে গাভীর ডান পাটি কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। পরে স্থানীয় মেম্বারসহ লোকজন গরুটিকে উদ্ধার করে চুনারুঘাট পশু হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে শাহিন মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com