মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

চুনারুঘাটের মাকু রবি দাসের ফাঁসি রাতে কার্যকর

  • আপডেট টাইম বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৮৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের নাইনকা রবিদাস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মাকু রবিদাসের ফাঁসি কার্যকর হচ্ছে আজ রাতে। সিলেট কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হওয়ার কথা রয়েছে। মাকু রবিদাস চুনারুঘাট উপজেলার দারাগাওয়ের সমাধনী রবিদাসের ছেলে। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত নাইনকা রবিদাস হত্যা মামলায় (দায়রা ৫৭/২০০২) মাকু রবিদাসকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরবর্তীতে মাকু রবিদাস জেল আপিল (জেল পিটিশন নং-০৩/২০০৭) করলেও তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে তাও নামঞ্জুর হয়। গত ১২ মে কারা অধিদফতরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের আদেশ দিলেও পবিত্র রমজান মাস থাকায় তা কার্যকর করা যায়নি। ফাঁসি কার্যকরের জন্য কাশিমপুর কারাগার থেকে জল্লাদ রাজুকে গতকালই সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন আরও বলেন, সোমবার (১১ জুলাই) মাকু রবি দাসের স্বজনেরা তার সঙ্গে দেখা করে গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আরও ৫ জন স্বজন শেষবারের মতো দেখা করেন। রাত ৮টা থেকে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য যে, ২০০১ সালের ৩১ অক্টোবর রাতে মাত্র ২ হাজার টাকার বিনিময়ে প্রতিবেশী নাইনকা রবিদাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন মাকু রবিদাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com