মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে বিয়ের আগের দিন রাতে বর নিখোঁজ ॥ এলাকায় চাঞ্চল্য ॥ অপহরণ না আত্মগোপন

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিয়ের আগের রাতে বর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাকে অপহরণ করা হয়েছে না-কি স্বেচ্ছায় গা-ঢাকা দিয়েছে এ নিয়ে নানা আলোচনা চলছে। নিখোঁজ ওই বরের নাম নাইমুল ইসলাম। তিনি বানেশ্বর গ্রামের মিয়া হোসেনের পুত্র।
এ ব্যাপারে নাঈমুলের বড় ভাই আউস মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় গতকাল রোববার সকালে একটি সাধারণ ডায়েরী করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত শনিবার রাত ১১টা তার নিজস্ব সিএনজি চালিত অটোরিক্সাটি স্থানীয় বানেশ্বর বাজারের গ্যারেজে রেখে ঘুমিয়ে পড়ে। সকাল বেলা বানেশ্বর-আন্দিউড়া সড়কের পাশে তার সিএনজিটি কাত হয়ে পড়ে থাকতে দেখে অন্যান্য চালকরা তার বাড়ীতে খবর দিলে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সম্প্রতি মাধবপুরে নিখোঁজের পর একাধিক খুনের ঘটনা ঘটায় তার পরিবারের লোকজন উদ্বেগের মধ্যে রয়েছে।
উল্লেখ্য যে, আজ সোমবার তার চাচা মুসলেহ উদ্দিন রঙ্গু মিয়ার মেয়ের সাথে বিবাহের দিন ধার্য ছিল। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকতাদির হোসেন জানান-আমরা তদন্ত করে দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com