শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জর বিশিষ্ট ব্যবসায়ী দানিশ বনিকের পরলোক গমন ॥ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের শোক

  • আপডেট টাইম বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ৫০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সদা হাস্যজ্বল দানিশ লাল বনিক (৬২) আর নেই। তিনি গতকাল মঙ্গলবার সকল ৮.৩০ মিনিটে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র, মা ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শোনে শেষ বারের মত এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ভীড় জমান। বাসায় ও শ্মশানঘাটে গিয়ে শোকাহত পরিবারের লোকজনকে শান্তনা জানান, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডঃ রাজীব কুমার দে তাপস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, সাবেক পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লোকমান আহমদ খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী রঙ্গ লাল রায়, বিশিষ্ট ব্যবসায়ী গৌতম কুমার রায়, পৌর কাউন্সিলর জাহেদ চৌধুরী, পবিত্র বনিক, সুশান্ত বনিক, প্রনব দেব, কাঞ্চন বনিক, ধ্র“ব বনিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। প্রয়াত দানিশ লাল বনিকের ভাই ব্যাংক কর্মকর্তা বাদল কৃষ্ণ বনিক জানান, তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন যাবত অসুস্থ অবস্থায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দানিশ লাল বনিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ডিগ্রী কলেজের অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম মিয়া তালুকদার, নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com