শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

রামাদন মুসলমানদের আত্মশুদ্ধি ও ত্যাগ মাস-আব্দুল মুহিত রাসেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬
  • ৭৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুহতারাম কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ তালামীযের সভাপতি ছাত্র নেতা মোঃ আব্দুল মুহিত রাসেল বলেছেন, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর মাধ্যমে আমাদের পীর ও মুরশিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) বিশুদ্ধ ক্বিরাত শিক্ষার সুবর্ন সুযোগ তৈরী করে গেছেন। তার এই কালামের পাকের খেদমত সারা বিশ্বে সর্বজন স্বীকৃত, আমরা সকল বিশুদ্ধ ক্বিরাত শিক্ষা অর্জনে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, রামাদন মোবারক মুসলমানদের আত্মশুদ্ধি, ত্যাগ ও কোরআন নাজিলের মাস। যেমন তালামীযে ইসলামিয়ার কর্মীরা রামাদানুল মোবারকে দেশ বিদেশে কোরআন এর খেদমত আনজাম দিয়ে যাচ্ছে।তিনি গত ১০ জুন হতে ২৯ জুন পর্যন্ত হবিগঞ্জ জেলার বিভিন্ন শাখা কেন্দ্র পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি হবিগঞ্জ সদর, লাখাই, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল, মিরপুর, পিটুয়া, আউশকান্দি, বাদে রায়ঘর, কামারগাঁও, মোস্তফাপুর, নাদামপুর, কুর্শি, নবীগঞ্জ, নহরপুর, পানিউমদা, কালাভরপুর, ফুটারচর, রুস্তমপুর, ভানু দেব, পূর্ব দেবপাড়া, বুরহানপুর, ঘোলডুবা, রাইয়াপুর, তাহিরপুর, বাজকাশারা, জালালসাফ, নোয়াপাড়া, নবীগঞ্জ নহরপুর শাখা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, হবিগঞ্জ জেলা তালামীযের সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার তালামীযের সাধারণ সম্পাদক শামীম আহমদ সুহেল, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ তালামীযের সভাপতি মোঃ শামসুল ইসলাম, নাজিম মাও. আজাদুর রহমান, নাজিম মাও. আমির আলী, প্রধান ক্বারী মাও. আব্দুল আহাদ, মাও. হাফিজ সাজ্জাদুর রহমান আল-হাসান, প্রধান ক্বারী মাও. আব্দুল হক, কুর্শি মাদরাসা শাখার সহকারী শিক্ষক মাও. শামীম আহমদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এর শামীম আহমদ চৌধুরী শিপু, এম.সি কলেজ সিলেট এর মাসুম আহমদ খান, মোঃ মাসুম বিল্লাহ, মৌলভীবাজার সরকারি কলেজের তালুকদার আবুল হায়াত রুহিন, মুরশেদ আহমদ, সহকারী শিক্ষক ক্বারী শুয়াইবুর রহমান খান ছায়েম, ক্বারী মাসুদ আহমদ, ক্বারী আল-আমিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com