শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এবছরেও প্রাথমিক সমাপনী অনুষ্ঠিত হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৫৪৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করে অষ্টম শ্রেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা গ্রহণের প্রস্তাব আরো অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা। ফলে আগের মতো এ বছরও পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে উত্থাপন করতে বলেছে। নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের মতোই পঞ্চম শ্রণির পিএসসি ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা হবে।’ চলতি বছরও এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান সচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com