বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুন, ২০১৬
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিজামপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা দরিয়াপুর এলাকায় রফিক মিয়ার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, রাজিউড়া ইউপি চেয়ারম্যান শেখ কামাল আহমেদ, শাহিন মিয়া, রফিকুল ইসলাম, নজির মিয়া, ফজল মিয়া, ইদ্রিস সরকার, আওয়া মিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না হলে রেলপথ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহন করা হবে। বক্তব্যে বলা হয় সাবেক নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল নির্বাচনে পরাজিত হয়ে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে আসছেন। বক্তারা আরও বলেন নব নির্বাচিত চেয়ারম্যান তাজ উদ্দিন ঘটনার সময় মাজারে ছিলেন।
উল্লেখ্য যে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে আব্দুস সালাম নামে যুবলীগ কর্মী নিহত হয়। এ ব্যাপারে গত রবিবার নিহতের বড় ভাই বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান তাজউদ্দিনকে প্রধান আসামী করে আদালতে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com