সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে নির্বাচনে ভোট না দেয়ার সন্দেহে হামলায় মামা-ভাগ্নে আহত

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ফার্ম বাজারে হামলায় মামা-ভাগ্নে আহত হয়েছে। ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের নির্বাচনে পরাজিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেহের আলী মহালদারের লোকজনের হামলা ও সংঘর্ষে তারা আহত হয়েছে বলে আহত সূত্রে জানা যায়। আহতরা হচ্ছে-ওই ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল মালেক (৫০), তার ভাগ্নে লিটন মিয়া (২৫) ও রুহেল মিয়া (২০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেহের আলী মহালদার প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মেহের আলীকে ভোট না দেয়ার সন্দেহে তার আত্মীয় স্বজন বিভিন্ন জনের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। গত রবিবার মেহের আলী মহালদারের লোকজন ভোট না দেয়ার সন্দেহে রামপুর গ্রামের আব্দুল মালেককে মারধর করে। সোমবার সন্ধ্যার পূর্বে আব্দুল মালেক স্থানীয় ফার্ম বাজারে গেলে মেহের আলী মহালদারের ভাই-ভাতিজা সহ কয়েকজন আব্দুল মালেকের উপর হামলা চালায়। এ সময় খবর পেয়ে মামাকে রক্ষায় তার ভাগ্নে লিটন ও রুহেল সহ অন্যান্যরা এগিয়ে গেলে হামলায় তারাও আহত হয়।
এছাড়াও ভোট না দেয়ার সন্দেহে মেহের আলী মহালদারের লোকজন বিভিন্ন ভাবে লোকজনকে হয়রানী করে যাচ্ছেন বলে স্থানীয় সূত্র জানায়। তবে কেউ ভয়ে মুখ খুলতে নারাজ। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com