মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় বক্তারা ॥ বিদ্যুত নিয়ে গাফলা সহ্য করা হবে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে গতকাল সকালে পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন, সমাজসেবা কর্মকর্তা আঃ নূর, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, এডভোকেট জাবেদ আলী, নজরুল ইসলাম, সমর চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী প্রমুখ। সভায় নিয়ন্ত্রণহীন লোডশেডিং নিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফলতিতে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, বিদ্যুত নিয়ে কোন প্রকার গাফলা সহ্য করা হবে না। এছাড়াও শহরের যানজট নিরসন, ফল ও সবজি ব্যবসায়ী এবং অবৈধ সিএনজি ও বাস ষ্ট্যান্ড নির্ধারিত স্থানে নেয়ার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com