বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইভটিজিংয়ের অভিযোগে জেকে স্কুলের দুই ছাত্রকে পুলিশে তুলে দিলেন প্রধান শিক্ষক

  • আপডেট টাইম বুধবার, ১ জুন, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে ইভটিজিংয়ের অভিযোগে ৮ম শ্রেণীর দুই ছাত্রকে মারপিট করে পুলিশে দিয়েছেন পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। জানা যায়, মাছুলিয়া গ্রামের নেপাল শীলের পুত্র হবিগঞ্জ জে কে এন্ড এইচ হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র রূপক শীল (১৩) ও কনক কর্মকারের পুত্র দিপু কর্মকার (১৪) কে পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পেয়ে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের অভিযোগে তাদেরকে আটক করে মারধোর করে। পরে প্রধান শিক্ষক সদর থানায় খবর দিলে এসআই কে এম রাসেলের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে থানায় আটক দুই ছাত্র এ প্রতিনিধিকে জানায়, তারা তাদের বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কথামতো অন্যায়ভাবে তাদেরকে মারধোর করে পুলিশে ধরিয়ে দেয়া হয়। এ নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এসআই রাসেল জানান, প্রধান শিক্ষক দুইজনকে পুলিশে দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com