সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনতার মঞ্চে মুখোমুখি জনপ্রতিনিধি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০১৬
  • ৬৪৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ জনতা-ই সরকার, সরকার হোক জনতার এই স্লোগান নিয়ে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউপি নির্বাচনে প্রার্থী ও জনগনের সেতুবন্ধন রচনায় জনতার মঞ্চে জনতার মুখোমুখি প্রশ্নের এক আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সোমাবার দুপুর ১২টায় রানীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে সচেতন রানীগাঁও ও গ্রাম বাংলা উন্নয়ন পরিষদ (ভি.ডি,সি) উদ্যোগে জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যরা। আগামী ৪ জুন নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধিগণ জনতার উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করা প্রতিশ্র“তির আশ্বাস প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন রানীগাঁও ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, স্বতন্ত্র প্রার্থী নরুল মোনীম চৌধুরী ফারুক, জাপা সমর্থিত প্রার্থী হুমায়ন কবিরের পরে বজলু আহমেদ, জনতার পক্ষে রানীগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র শিক মাসুক মিয়া, ইউপি সদস্য প্রার্থী, ইউপি সদস্য প্রার্থী এসএম সুলতান খান, আঃ গনি মেম্বার ও মিজানুর রহমান লাল মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন। আয়োজেন ভি.ডি.সির সদস্য মাহমুদ রহমান, খালেদ মিয়া, এমরান আহমেদ, পাবেল মিয়াসহ ২৪ জন উদ্যোক্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com