বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বায়োমেট্রিক নিবন্ধন বাকি ৩ কোটি সিমের

  • আপডেট টাইম রবিবার, ২৯ মে, ২০১৬
  • ৬৭৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বায়োমেট্রিক সিম নিবন্ধনের আর মাত্র তিনদিন বাকি। অথচ এখনো তিন কোটির বেশি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়নি। সর্বশেষ প্রচেষ্টা হিসেবে সেলুলার ফোন অপারেটররা সর্বোচ্চসংখ্যক সিমের বায়োমেট্রিক নিবন্ধন নিশ্চিত করতে নগদ অর্থ ও পুরস্কারের ঘোষণা দিয়েছে। তবে শেষ মুহূর্তে গ্রাহকরা ‘সংযোগে ত্রুটির’ জটিলতার মুখোমুখি হতে পারেন যাতে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের ব্যবহারে বিপত্তি ঘটতে পারে। অপারেটরদের গ্রাহকসেবা এজেন্টদের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রাহকদের আঙ্গুলের ছাপ সংগ্রহ ও শনাক্তকরণে তাদের ঘন ঘন নেটওয়ার্ক বিপত্তি অথবা মারাত্মক ডাউন প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সচিব ও মুখপাত্র সারোয়ার আলম বলেন, সব অপারেটরকে তারা সার্ভারের সঙ্গে সংযোগ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন যাতে মোবাইল ফোন গ্রাহকরা কোনো হয়রানি ছাড়াই নিবন্ধন সম্পন্ন করতে পারেন।
বিটিআরসি গত বুধবার জানিয়েছে, দেশে চালু মোট ১৩ দশমিক ১৯ কোটি মোবাইল সংযোগের মধ্যে ৯ দশমিক ৭০ কোটি সিম নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সতর্ক করে দিয়ে বলেছেন, পুনর্র্নিধারিত মেয়াদ অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ৩১ মে মধ্যরাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে, তবে বায়োমেট্রিক নিবন্ধনবহির্ভূত সিম এই দিন ‘জিরো আওয়ার’ থেকে বিচ্ছিন্ন করা হবে।
বায়োমেট্রিক নিবন্ধন পরিস্থিতির বর্তমান অবস্থা এবং পরবর্তী ব্যবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী আগামীকাল রোববার তাঁর মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে জানাবেন। এদিকে বিটিআরসি গ্রাহকদের কাছ থেকে অভিযোগ গ্রহণের জন্য তাদের কোড- ‘২৮৭২’ চালু করেছে। সপ্তাহের পাঁচদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কোড নম্বরের মাধ্যমে তারা অভিযোগ গ্রহণ করবে। সরকার গত বছর ১৬ ডিসেম্বর এই প্রক্রিয়া চালু করে, নির্ধারিত সময়সীমা অনুযায়ী তা গত ৩০ এপ্রিল শেষ হয়। পরে অপারেটরদের অনুরোধে ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
-এনটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com