বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেবপাড়ায় পোষ্টার ছেড়া নিয়ে আ’লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ ॥ মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০১৬
  • ৬৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুহিত চৌধুরীর নৌকা প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলা হয়। এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আ.ফ.ম ফখরুল ইসলাম কালামের সমর্থকদের সাথে স্থানীয় গোপলার বাজার ষ্ট্যান্ড এলাকায় দু’গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পাওয়া গেছে। খবর পেয়ে নৌকার প্রার্থী ঘটনাস্থলে আসলে তারর গাড়ীতে হামলা চালানো হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা রাত ৯ টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের গোপলার বাজার ষ্ট্যান্ডে রাস্তা অবরোধ করে। এ সময় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় হামলাকারী ও তাদের মদদ দাতাদের গ্রেফতারের দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com