মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে এক মেম্বারের কান্ড! কতিথ চুরির অভিযোগে হোটেল কর্মচারীকে নির্মম নির্যাতন

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কথিত চুরির অভিযোগে এক চা স্টল কর্মচারীকে নির্মমভাবে নির্যাতন করেছেন স্থানীয় ইউপি মেম্বার। গত সোমবার দিবাগত গভীর রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারের চা স্টল কর্মচারী সুন্দর আলী (৩৫) এর উপর নির্যাতনের ঘটনাটি ঘটে। তাকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আহত সুন্দর আলী তাজপুর গ্রামের আশ্বদ আলীর ছেলে। তিনি বান্দের বাজরে আবু তাহের’র চা-ষ্টলে কর্মচারী। নির্যাতনকারী হচ্ছেন-ইনাতগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মোস্তফাপুর গ্রামের সাফু মিয়া। স্থানীয় লোকজন জানান, সোমবার রাত ৮টার দিকে মেম্বার সাফু মিয়া ওই চা-ষ্টলে চা খাওয়ার সময় পকেটের মানি ব্যাগ হারিয়ে পেলেন। খোজাঁখুজি করে না পেয়ে কর্মচারী সুন্দর আলীকে সন্দেহ করেন। এক পর্যায়ে তাকে জোরপূর্বক চা-ষ্টল থেকে ধরে নিয়ে ওই মেম্বারের বাড়িতে গভীর রাত পর্যন্ত বেদড়ক মারপিট করতে থাকেন। তাদের নির্মম অত্যাচারে সুন্দর আলী জ্ঞান হারালে স্থানীয় লোকজন গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসক সিলেট প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com