বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পথ সভায় উপজেলা চেয়ারমান আলমগীর চৌধুরী ॥ আউশকান্দি ইউনিয়নে দিলাওর হোসেনকে নির্বাচিত করুন

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০১৬
  • ৬৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ দিলাওর হোসেনের বিজয় সুনিশ্চিত করতে ইউনিয়নকে একটি মডেল হিসাবে গড়ে তুলতে ও দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সকল শ্রেনী পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী। গতকাল শুক্রবার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারস্থ নৌকার পক্ষে বিশাল গণসংযোগ শেষে এক পথ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। এ সময় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, ডাঃ আজিজুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ সিরাজ মিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ হারুণ আলী, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান নোমান, লাল মিয়া, আব্দুল জব্বার, সুরুক মিয়া, মিছবাহ হোসেন, শাহ সায়েদ আলী, মল্লিক মিয়া, ফরিদ আলী সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কয়েক শতাধীক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com