সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে নৌকার মিছিলে শ্লে­াগান দিতে গিয়ে ৮ সমর্থক হাসপাতালে

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ৫৭৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নৌকার সমর্থনে মিছিল-শ্লে­াগান দিতে গিয়ে অসুস্থ হয়ে ৮ সমর্থক হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থ সমর্থকদের বাহুবল হাসপাতালে চিকিৎসা চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আজমল হোসেন চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কিছু সমর্থক জড়ো হন বালিচাপড়া গ্রামে। তার নৌকার সমর্থনে মিছিল-শ্লে­াগান দিতে দিতে রাজাপুর বাজারের দিকে আসতে থাকেন। পথিমধ্যে মিছিলেই অসুস্থ হয়ে পড়েন বালিচাপড়া গ্রামের বাদউল্লা তালুকদারের পুত্র হাফিজুর রহমান তালুকদার (২৮), মেন্দি মিয়ার পুত্র সাহিন মিয়া (৩০), জৈন উল্লার পুত্র হাফিজুর রহমান (২৭), মিঠাপুর গ্রামের জশর উদ্দিনের পুত্র এলাইছ মিয়া (৩৮) সহ ৮ জন গুরুতর আহত হয়ে পড়েন। এ সময় সতির্থরা তাদের উদ্ধার করে বাহুবল হাসপতালে এনে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com