মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলের দি প্যালেসে আপনজনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন “আপনজন” এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাহুবলে অবস্থিত দি প্যালেস লাক্সারি রিসোর্ট এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপনজন এর প্রবাসী সদস্য ও দি প্যালেস লাক্সারি রিসোর্ট এর চেয়ারম্যান কামাল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, সহÑসভাপতি এডঃ কামরুল হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান তোফায়েল, কার্যনির্বাহী সদস্য সনজিত কুমার রায়, যুক্তরাজ্য সমন্বয়কারী শহীদুল আলম চৌধুরী বাচ্চু ও অডিট কমিটির আহ্বায়ক মাধব চন্দ্র রায়। প্রধান অতিথি তার বক্তব্যে আপনজনের বন্ধুদের পারস্পারিক সম্প্রীতি ও সমৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে সকল বন্ধুদেরকে একযোগে কাজ করার আহ্বান জানান। এবং তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথির সার্বিক সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। সভা শেষে প্রধান অতিথি আপনজন সদস্যগণকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com