মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাপা ও স্বতন্ত্র ৩ প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যান

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩ টি আসনের ৩ প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। তন্মধ্যে জাতীয় পার্টির ২জন ও স্বতন্ত্র প্রার্থী একজন। আওয়ামীলীগের প্রার্থীদের দ্বারা ব্যাপক কারচুপি, এজেন্টদের মারপিট, ব্যালট বাক্স ছিনতাই ও জাল ভোট প্রদানের অভিযোগ এনে তারা নির্বাচন বর্জনের ঘোষনা দেন। গতকাল রোববার বেলা ৫টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষনা দেন তারা। প্রার্থীরা হলেন- হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-হবিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ তানভীর আহমেদ।
সংবাদ সম্মেলনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে জাপার প্রার্থী আতিকুর রহমান অভিযোগ করেন, জাপার এজেন্টদের বের করে দিয়ে আওয়ামীলীগ প্রার্থীর লোকজন ১২৮টি কেন্দের মধ্যে ৮৪টি কেন্দ্র দখলে নিয়ে ব্যাপক জালভোট ও কারচুপি করে ফলাফল অনুকূলে নেয়। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের মারপিটও করে আওয়ামীলীগ প্রার্থীর লোকজন। তিনি আরও বলেন- নির্বাচনে মাঠে সেনাবাহিনী থাকলেও তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকায় তারা কেন্দ্রের ভিতরের জোরপূর্বক ব্রঅলট পেপারে সীল দেয় আওয়ামীলীগ প্রার্থীর লোকজন।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাপার প্রার্থী শংকর পাল অভিযোগ করেন- তার নির্বাচনী এলাকার ৪২টি কেন্দ্র থেকে জাপার এজেন্টদের বের করে দেয় আওয়ামীলীগ প্রার্থীর লোকজন। পরে তারা জোরপূর্বক ব্যালট পেপারে নৌকা মার্কায় সীল দেয়।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) সৈয়দ তানভীর আহমেদ অভিযোগ করেন তার নির্বাচনী এলাকায় ৭০টি কেন্দ্র থেকে তার এজেন্টদের মারপিট করে বের করে দিয়েছে আওয়ামীলীগ প্রার্থীর লোকজন। তিনি আরও জানান- তার নির্বাচনী এলাকায় শতকরা ২০ ভাগ ভোট গ্রহণও সম্পন্ন হয়নি। তবে বাগান অঞ্চলে ভোটারদের উপস্থিতি বেশি ছিল। এ ৩ প্রার্থী নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে আওয়ামীলীগের দখল করা ৩টি আসনের ১৯৬টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com