মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হলদারপুর গ্রামের শাফিক চেয়ারম্যান আর নেই

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউ.পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাফিক মিয়া গতকাল রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় আমেরিকার মেসিগানের ডেট্রইট হেনরী ফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৭ বছর। জানা যায়, গতবছর জুলাই মাসে হলদারপুর গ্রামের বাসিন্দা চেয়ারম্যান শাফিক সুচিকিৎসার জন্য আমেরিকায় নেওয়া হয়। গত দুমাস ঐ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে নাতিন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে যান। ১ ছেলে এডভোকেট মিজানুর রহমান জসিম ও  মেয়ে ইমামবাড়ী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার, স্ত্রী,  মেয়ে ও ১ ছেলে আমেরিকা তার সাথে রয়েছেন।
তার মৃত্যুতে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com