বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

খাগাউড়া ইউনিয়নে চেয়ারম্যানের পক্ষে টাকা বিতরণকালে গ্রেপ্তার-২ ॥ ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬
  • ৬৪৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ভোটারদের মাঝে টাকা বিতরণের দায়ে চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতে। দণ্ডিতরা হলেন-খাগাউড়া ইউনিয়নের আমীরপুর গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে খলিলুর রহমান (৬৫) ও ঘাটুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাকসুদুর রহমান (৩০)। খাগাউড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গুনই গ্রামের বাসিন্দা শাহ মাহমুদুর রহমানের পক্ষে তারা টাকা বিতরণ করায় তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ মাহমুদুর রহমান মক্কীর ঘোড়া মার্কায় ভোট কেনার জন্য মথুরাপুর ও রাঙ্গাহাটি গ্রামে দণ্ডিতরা টাকা বিতরণ করছিলেন। এ সময় বানিয়াচং থানার এসআই আশরাফুল ইসলাম ও অঞ্জন সরকারের নেতৃত্বে একদল পুলিশ টাকাসহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত দুই জনকে বানিয়াচং থানায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুনের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাদেরকে জিজ্ঞাসাবাদে আদালতের কাছে ওই প্রার্থীর পক্ষে টাকা বিতরণের কথা স্বীকার করে। পরে আদালত জব্দকৃত ১৯ হাজার টাকা বাজেয়াপ্ত করে সরকারী কোষাগারে জমা দেয়াসহ দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, আগামীকাল শনিবার খাগাউড়া ইউনিয়নসহ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com