মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ইয়াবাসহ আটক-১ ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬
  • ৪১১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ নবীগঞ্জ থেকে ১০ পিস ইয়াবাসহ আটক হেলাল মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। সে নবীগঞ্জ শহরতলীর নোয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক মোঃ শাহ আলমের নেতৃত্বে একদল সদস্য নবীগঞ্জ শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে হেলালকে আটক করে। এ সময় তার শার্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com