বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ৫৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বরকতপুর গ্রামে বিদুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের বদরুল আলমের বিল্ডিংয়ের ২য় তলায় দুপুর দেড়টার দিকে পিতার সাথে ধান শুকাতে যায় বিজয় দাশ (৮)। পিতার দৃষ্টির অগোচরে ছাদের উপর পরে থাকা বিদ্যুতের তারে হাত দিলে বিদুৎস্পৃট হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। বেলা আড়াইটার দিকে বিজয় দাশের পিতা শৈলেন দাশ (৩০) ছাদে গিয়ে পুত্র বিজয়ের নিথর মরদেহ দেখে তিনি চিৎকার শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। খবর পেয়ে মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেম্বার চুনু মিয়া, সদর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাবেদুল আলম সাজুসহ লোকজন ভীড় জমান বদরুল আলমের বাড়ীতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com