বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা মুক্তিযুদ্ধের চেতনা শানিত করার প্রত্যয়

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সফিউল আলম, হবিগঞ্জ মহিলা কলেজের প্রফেসর আব্দুজ জাহেদ, জেলা মৎস্য অফিসার আশরাফ উদ্দিন, মেডিকেল অফিসার মখলিছুর রহমান রহমান উজ্জল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল শহিদ।
সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, মুজিবনগর দিবস একটি ঐতিহাসিক দিন। এই দিনটির ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের চেতনাকে জগ্রত করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com