বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পানিউমদা ইউপির আলীপুর গ্রামে বাসন্তী পূজা পরিদর্শনে এমপি মুনিম চৌধুরী বাবু ॥ মন্দিরের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের আলীপুর (খাগাউড়া) গ্রামের মহাদেব বাড়ীতে অবস্থিত আনন্দময়ী শ্রী শ্রী রক্ষাকালী ও দূর্গা মন্দিরের আয়োজনে প্রাচীন ঐতিহ্যের নিদর্শন স্বরুপ এবছরও ৩ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু,  নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খায়ের, পানিউমদা ইউপি আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মামুন খাঁন, উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক নাজমুল খাঁন, মানবাধিকার কর্মী রেজাউল চেীধুরী, মুহিত খান, শ্যামল রায়, গুপাল রায় সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মন্দিরের সভাপতি শ্রী ড:হরিপদ রায় ও সহ: সভাপতি ডঃ রনজিৎ সূত্রধর এমপি মুনিম চৌধুরী বাবুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় এমপি মুনিম চৌধুরী মন্দিরের উন্নয়ন কাজের জন্য ৫ লাখ টাকার অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com