বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ভূমিকম্প ॥ চুনারুঘাটে আহত ১ মোবাইল ফোন সংযোগে ভোগান্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জেও শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রাত ৭টা ৫৫ মিনিটে কম্পন অনুভূত হতে থাকে। এ সময় আতংকিত লোকজন ঘর ছেড়ে বেরিয়ে আসেন। ওই সময় মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের খোঁজ জানতে ব্যতিব্যস্ত দেখা যায় নগরবাসীকে। কিন্তু সারা দেশে কেঁপে উঠার পরপরই হবিগঞ্জ পৌর শহরসহ প্রায় সারা দেশে কিছু সময় মোবাইলে কল করা যায়নি। এতে আত্মীয় স্বজনের খোজ খবর নিতে ভোগান্তি পোহাতে হয়েছে গ্রাহকদের।
বুধবার রাতে ভূকম্পনের পর বিভিন্ন অপারেটরের একাধিক গ্রাহক বলেন, তখন চেষ্টা করেও ফোন করা যাচ্ছিল না। কী কারণে এই সমস্যা হয়েছিল- জানতে চাইলে একটি অপারেটরের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পের পর একযোগে সবাই মোবাইল ফোনে অন্যজনের খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল। এর ফলে একযোগে সুইচিং সেন্টারগুলোতে চাপ পড়ায় কল আদান-প্রদানের সমস্যা দেখা যায়। তবে কয়েক মিনিট পরই তা স্বাভাবিক হয়ে আসে।
আমাদের চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমীন জানান, সারা দেশের ন্যায় চুনারুঘাটেও শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে। ওই ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে ভবন থেকে বের হতে গিয়ে চুনারুঘাটের বাগবাড়ি মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান (১০) আহত হয়। তাকে তাৎক্ষনিক চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক জানান, হাবিবুর রহমান আতংকগ্রস্থ হয়ে মুর্ছা গিয়েছিলো। এদিকে শক্তিশালী ভুমিকম্পে আমুরোড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক নুসরাত বিল্লাহর বসত ঘরের দেয়ালে ফাটল দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com