বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী আলমগীর বাবুলের ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০১৬
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার আইনজীবী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও হবিগঞ্জ বার সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান আলমগীর বাবুল ভূইয়া বাবুল আর নেই। তিনি গতকাল রবিবার ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৭টায় ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তুলাই শিমুল গ্রামে তার ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আলমগীর বাবুল ভূইয়া বাবুলের কর্মজীবনের শুরুতে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার। পরে তিনি হবিগঞ্জ বারে আইনজীবী হিসাবে যোগদান করেন। তিনি বারের সভাপতি ও সাধারন সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্বেও তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এ এম এস কিবরিয়া হত্যা মামলা পরিচালনা করেন। ক্যন্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ শেষে তার মৃত্যু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন। আলমগীর বাবুল মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে হবিগঞ্জ আদালতে ফুল কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com