শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

দেশব্যাপী খুন-ধর্ষণ-লুটপাটের প্রতিবাদে বানিয়াচংয়ে সিপিবি-বাসদের বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১১ এপ্রিল, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ কলেজ ছাত্রী তনু ধর্ষণ ও হত্যা, ব্লগার সামাদ হত্যা, বাঁশখালীতে পুলিশের গুলিতে নিরীহ গ্রামবাসী হত্যাসহ দেশব্যাপী খুন-ধর্ষণ-লুটপাটের প্রতিবাদে বানিয়াচংয়ে সিপিবি-বাসদের ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজারস্থ পঞ্চরাস্তার মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওছার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, সিপিবি গ্যানিংগঞ্জ বাজার শাখার সাধারণ সম্পাদক কমরেড শেখ রবিউল আলম সেলিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com