মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন আটক

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ৬৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সড়ক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল ছাতিয়াইন গ্রামের অনিল দেব নাথের ছেলে সঞ্জয় দেব (২১) পিয়াইম গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে সুহেল (২৫) একই গ্রামের ওসমান মিয়ার ছেলে জুয়েল (২৫)। গতকাল শনিবার ভোররাতে ছাতিয়াইনের বাঘাসুরা-পিয়াইম রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে একদল ডাকাত বাঘাসুরা-পিয়াইম রাস্তায় ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সূত্রে খবর পেয়ে ছাতিয়াইন তদন্তফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল আওয়ালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ৩জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে এসআই আব্দুল আউয়াল বাদি হয়ে  মামলা দায়ের  করেছেন। মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন সত্যতা নিশ্চত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com