মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মানুষের বিবেকই সর্বোচ্চ আদালত-ইউপি চেয়ারম্যান মমিন

  • আপডেট টাইম শনিবার, ৯ এপ্রিল, ২০১৬
  • ৬৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এর রাষ্ট্রীয় আচরণ বিধি মেনে সুষ্ট, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করে সংকীর্ণতার উর্দ্ধে উঠে দেশ জাতির বৃহত্তর স্বার্থে সুশিক্ষিত যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবে জনগন। সাংবিধানিক ভাবে জনগনই সকল ক্ষমতার উৎস। মানুষের বিবেকই সর্বোচ্চ আদালত। বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং ও উপজেলাবাসীর মানমর্যাদা ও ভাবমুর্তি রক্ষা করা নির্বাচন সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। গতকাল ৮ এপ্রিল বিকালে ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান এর কক্ষে সৌজন্য সাক্ষাতে আসা ২৩ এপ্রিল ১, ২ ও ৩ নং সদর ইউ.পিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ সদস্য প্রার্থীদের উদ্দ্যেশ্যে উপরোক্ত কথা বলেন চেয়ারম্যান মমিন।
চেয়ারম্যান সমিতির সভাপতি মমিন আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জ উপজেলায় ইউ.পি নির্বাচন সুষ্ট, অবাদ ও শান্তিপূর্ণ পরিবেশে সুসম্পন্ন করার অনুকরনীয় দৃষ্টান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বানিয়াচং উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৪টি ইউ.পিতে নির্বাচন ২৩ এপ্রিল শনিবার ১০ বৈশাখ অনুষ্ঠিত হচ্ছে। কৃষক ও দিনমজুরদের দাবীর প্রেক্ষিতে ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউ.পি নির্বাচন ৪ জুন ২১ জ্যৈষ্ঠ শনিবার অনুষ্ঠিত হবে বলে জানান ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com