শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের

বানিয়াচঙ্গে বিশ্ব অটিজম দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০১৬
  • ৪৩৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সদর ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউ.পি মিলনায়তনে এনজিও ইউনিকেয়ার চেয়ারপার্সন ও হিউম্যান রাইটস ওয়াচ-ট্রাস্ট অব বাংলাদেশ এর হবিগঞ্জ জেলা চীফ কো-অর্ডিনেটর এবং সাংবাদিক কামরুুল হাসান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি  ছিলেন হিউম্যানরাইস ওয়াচ-ট্রাস্ট অব বাংলাদেশ এর হবিগঞ্জ সহকারী কো-অর্ডিনেটর প্রভাষক আব্দুর রব।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক জামাল উদ্দিন, রেনেসা কাব সভাপতি হাফেজ আলা উদ্দিন, এনজিও কর্মী সাদিকুর রহমান খান, ইউনিকেয়ার পরিচালক সামছুল হক, জসিম উদ্দিন, হাবিবুর রহমান টিসি বুলবুল ধর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com