শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এলজিএসপি প্রকল্পের কার্যক্রম দ্রুত সমাপ্তির পরামর্শ দিলেন-ডিডি আব্দুর রউফ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের স্থানীয় সরকার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি পরিদর্শন কালে সংশ্লিষ্ট ইউ.পি চেয়ারম্যান সদস্য-সদস্যাদের সাথে এক মতবিনিময় সভায় এলজিএসপি-২ এর গৃহীত ও অনুমোদিত প্রকল্পের কার্যক্রম দ্রুত গুনগত মান বজায় রেখে নির্বাচন তপশীল ঘোষনার পূর্বে সমাপ্ত করার পরামর্শ দিয়েছেন। ২৭ মার্চ রবিবার সকাল ১১ টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিএফ এবিএস মাহবুবার রহমান, ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মেম্বার আম্বিয়া খাতুন, মোতাব্বির হোসেন, আয়ুব আলী, ময়না মিয়া, শিরিকা বেগম, ই¯্রাব আলী, নুর আহাম্মদ, নুরুল ইসলাম, সাবেরা বেগম, জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান, মতিউর রহমান, ইউ.পি সচিব মোঃ জিলু মিয়া, উদ্যোক্তা আনছার আলী, টিসি বুলবুল ধর প্রমুখ। সভায় হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি চেয়ারম্যান মমিন প্রস্তাবিত নব নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের বুনিয়াদি প্রশিক্ষণ প্রদানের বিষয়টি সময় উপযোগী উল্লেখ করে শীঘ্রই বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছেন বলে ডিডি রউফ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com