মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ১ম স্ত্রীর অনুমতি ছাড়া ২য় বিয়ে করায় লন্ডন প্রবাসী স্ত্রীর মামলায় লন্ডন প্রবাসী স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৮ মার্চ, ২০১৬
  • ৬৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুর এলাকার গজনাইপুর সারং বাড়ী থেকে বিয়ে পাগল এক লন্ডন প্রবাসীকে লন্ডন প্রবাসী স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতকারকৃত লন্ডন প্রবাসী ওই গ্রামের মৃত কটু মিয়া চৌধুরীর ছেলে ফজলুর রহমান চৌধুরী (৫০)।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর সারং বাড়ীর ফজলুর রহমান চৌধুরী সম্প্রতি লন্ডন থেকে বাংলাদেশে আসেন। এসে তার বাসা সিলেটের শাহপরান (রঃ) থানার শাহজালাল উপশহরের বাসায় না উঠে গ্রামের বাড়ীতে বসবাস শুরু করেন। লন্ডন প্রবাসী স্ত্রী রাহেনা বেগম চৌধুরীকে সাথে নিয়ে না আসায় এবং সিলেটের বাসায় না উঠায় লন্ডন প্রবাসী স্ত্রীর সন্দেহ হয় স্বামীর প্রতি। এক পর্যায়ে গত কিছু দিন পুর্বে স্বামী ফজলুর রহমান তার প্রথম স্ত্রীর অনমুতি না নিয়ে একই গ্রামের আবুল কালাম এর কন্যা মুনতাহা বেগম (২৫) কে গোপনে বিয়ে করেন। এ খবর লন্ডন প্রবাসী স্ত্রী জানতে পেরে স্বামীকে না জানিয়ে তিনি দেশে চলে এসে সিলেটের উপশহরের বাসায় উঠেন। দেশে এসে স্বামীর সাথে যোগাযোগ করলে স্বামী ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে স্বামী ফজলুর রহমান সিলেট গিয়ে ১ম স্ত্রী রাহেনা বেগমকে হুমকি প্রদান করেন। এ ঘটনায় গত ২৪মার্চ লন্ডন প্রবাসী স্ত্রী রাহেনা বেগম চৌধুরী বাদী হয়ে বিনা অনুমতিতে ২য় বিয়ে করার অপরাধে সিলেট শাহপরান (রঃ) থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে এসআই সোহেল রানা গত শুক্রবার রাতে একদল পুলিশ নিয়ে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় লন্ডন প্রবাসী ফজলুর রহমানকে তার গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com