বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিশ্ব যক্ষ্মা দিবসে হবিগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জেলা সদর হাসপাতালের হলরুমে আলোচনা সভায় সিভিল র্সাজন ডাঃ দেবপদ রায় সভাপতিত্ব করেন।  নাটাব কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদ উক্ত অনুষ্ঠানে নাটাব সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন, সহ-সভাপতি চিত্রমত্র ডাঃ অসিত রঞ্চন দাস, এএসপি সার্কেল মোঃ মাসুদুর রহমান মনির বক্তব্য দেন। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জ্যোতি আক্তার। গীতা পাঠ করেন সম্পা দাস  রায়। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, তাহমিনা বেগম গিনি, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধি এতে অংশগ্রহন করেন। সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, যক্ষ্মামুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবার সহযোগিতায় যক্ষ্মা মুক্ত দেশ গড়া সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com