সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গে এক প্রেমিকার বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দোয়াতপুর গ্রামে মাহবুবা (২০) নামের এক প্রেমিকা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মাহবুবার পরিবার সূত্রে জানা যায়, ৩ মাস আগে লাখাই উপজেলার হোসেনপুর গ্রামের নাদির হোসেনের কন্যা মাহবুবা আক্তারকে পার্শ্ববর্তী বানিয়াচঙ্গ উপজেলার দোয়াতপুর গ্রামের জনৈক প্রবাসির সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর স্বামীর বন্ধু রিপন মিয়া নামে এক যুবকের সাথে মাহবুবা প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বিষয়টি আচ করতে পেরে মাহবুবাকে তালাক দেয় তার স্বামী। এদিকে পরকীয়া প্রেমিক রিপন মেলামেশার এক পর্যায়ে মাহবুবাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় মাহবুবা গতকাল বুধবার কীটনাশক পান করে। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে রিপন আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com