বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের পুরানগাওয়ে অস্ত্রের মুখে ডাকাতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
  • ৮১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পুরানগাও গ্রামে প্রবাসীর বিয়ে বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় ওই বাড়ির গৃহকর্তা আব্দুল বাছিত (৪২) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
আহত আব্দুল বাছিত হাসপাতালে সাংবাদিকদের জানায়, গতকাল ১৬ মার্চ ভোর রাতে একদল মুখোশধারি ডাকাত গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তা আব্দুল বাছিতকে রক্তাক্ত জখম করে। তিনি আরও জানান, তার ভাই কুয়েত প্রবাসী আব্দুল রকিব চৌধুরী গত ১১ মার্চ শুক্রবার বিয়ে করেন। বিয়ের পর বাড়িতে স্বর্ণালংকার ও টাকা পয়সা আছে বলেই ডাকাতরা হানা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com