বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বিডিবিএল এর ৩৭তম শাখা উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশেষায়িত রাষ্ট্রয়াত্ব ব্যাংক বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক লি. এর ৩৭ তম শাখা হবিগঞ্জ শহরে উদ্বোধন হয়েছে। শহরের টাউন হল সড়কের এ আর প্লাজার ২য় তলায় এই শখার কার্যক্রম শুরু উপলক্ষে গতকাল সোমবার সকালে গ্রাহক ও জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান ইয়াছিন আলরি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও ব্যাংকের এমডি জালাল উদ্দিন। বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com