বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা জাতীয় তরুণ পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬
  • ৬২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় তরুণ পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চৌধুরী বাজারস্থ জেলা জাপার অস্থায়ী কার্যালয়ে জেলা তরুণ পার্টির আহবায়ক প্রভাষক এস এম লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ জালালের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক বাবু শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন কমিউিনিটি লিডার এম এ মুনিম চৌধুরী বুলবুল, জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদির চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, হাজী লুৎফুর রহমান নানু, হাজী ফরিদ উদ্দীন, গাজী মিজবা উদ্দীন, আব্দুর রউফ। বক্তব্য রাখেন জেলা তরুণ পার্টির সদস্য মোঃ আরব আলী, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, মোঃ নুরুল হক, রায়হান উদ্দিন নায়েব, শেখ রইছ আলী, দিলীপ বর্মন, জুয়েল আহমেদ, সুয়েল আহমেদ রানা, মইন উদ্দিন খান, মোঃ সাহাব উদ্দীন খান, মুহিত মিয়া, সিরাজুল ইসলাম, ইউছুফ আলী, হিফজুর রহমান, মতিন মিয়া, মোঃ আল আমিন, মোঃ রাসেল, রোমান মিয়া, জাহির হোসেন, সোহেল মিয়া, শানু মিয়া, মোঃ কাইয়ুম, মোঃ নোমান, স্বপন মিয়া, জাবেদ আলী, ফারুক মিয়া, আনোয়ার হোসেন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে শংকর পাল বলেন, পল্লীবন্দু এরশাদের হাতকে শক্তিশালী করতে হলে জাতীয় তরুণ পার্টিকে সুসংগঠিত হতে হবে। তিনি জেলার সকল উপজেলা পৌরসভায় শক্তিশালী কমিটি গঠন করার জন্য জেলা নেতৃবৃন্দকে নির্দেশ দেন। সভা শেষে প্রয়াত জাপা নেতা এডঃ আহম্মদ হোসেন খান, এম এ সোবহান চৌধুরী, আজিজুল বারী কামালের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাপা নেতা কারী আব্দুর রউফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com