বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে যানজট নিরসনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্রাক-ট্রাক্টর প্রবেশ নিষিদ্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, হবিগঞ্জ একটি শান্ত জেলা। কিন্তু কিছু ঘটনার কারণে হবিগঞ্জ জাতীয় ও আন্তর্জাতিক ভাবে আলোচনায় চলে আসে। আর এ ঘটনাগুলো হচ্ছে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। এ সব রুখতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বাহুবলের সুন্দ্রাটিকিতে ৪ শিশু হত্যার সাথে জড়িতদের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। গতকাল জেলা আইনশৃংখলা কমিটির সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। মাদকের ভয়াবহতার কথা উলে­খ করে এমপি আবু জাহির বলেন, সীমান্ত দিয়ে মাদক যাতে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্তবর্তী ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে সভা করার জন্য বিজিবির প্রতি আহŸান জানান।
আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেন, জেলার বিভিন্ন এলাকার দাঙ্গা প্রবনতা কমাতে কর্মসুচি নিয়ে এগুতে হবে। তিনি সহনশীল মনোভাব নিয়ে সকলকে দায়িত্ব পালনের আহŸান জানান।
এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি সুন্দ্রাটিকির ৪ শিশু হত্যার ঘটনা উলে­খ করে সাধারণ মানুষের কথা গুরুত্ব দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহŸান জানান।
গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব জেলা প্রশাসক সাবিনা আলম। সভায় শহরে যানজট নিরসনে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ট্রাক-ট্রাক্টর চলাচল নিষিদ্ধ করা হয়। এ সময় মটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, পরিবহণ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সজিব আলী, জেলা ট্রাক-ট্যাংক লরি মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার হায়াতুন্নবী, বিজিবির মোশাররফ হোসেন, পিপি এডঃ সিরাজুল হক চৌধুরী, সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নজীবুস শহীদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, চুনারুঘাাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com