বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাশিপুরে মিষ্টি খেয়ে একই পরিবারের ৮ জন হাসপাতালে

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

সন্টাফ রিপোর্টার \ সদর উপজেলার কাশিপুর গ্রামে মিষ্টি খেয়ে একই পরিবারের শিশুসহ ৮ জন অসুস্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুদের পরিবার সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের হাজী আমিনুল হকের জনৈক বন্ধু গতকাল সন্ধ্যায় শহরের কোর্ট ষ্টেশন এলাকার বনের ফুল সুইট মিট থেকে ১ কেজি মিষ্টি কিনে নিয়ে তার বাড়িতে যান। গতকাল দুপুরে এ মিষ্টি আমিনুলের পরিবারের সদস্যরা খাওয়ার কিছুক্ষণ পর তাদের বমি শুরু হয়। এক পর্যায়ে বাড়ির লোকজন একে একে অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মাওঃ ফজলুর রহমানের পুত্র হাজী আমিনুল ইসলাম (২৮), তার ৩ কন্যা রিতা (৪), কবিতা (৭), তাওহিদা (৪), উম্মে হানি (৩), মনিরুল হক (৭), তাহির মিয়ার পুত্র আবিদুল হক (১৫), মনিরুল হক (১৭) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গুরুতর অবস্থায় উম্মে হানি (৩), রিতা (২),  তাওহিদা (৪)কে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরন করা হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বজলুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুড পয়জনিংয়ের কারনে তারা অসুস্থ হয়ে পড়ছে। এ ব্যাপারে বনের ফুল সুইট মিটের মালিক বিদ্যুত কান্তি দাশ জানান, শহরের বেবিষ্ট্যান্ড এলাকার মধুকানন মিষ্টান্ন ভান্ডার আমাদের মুল প্রতিষ্ঠান। তাদের কারখানা থেকেই মিষ্টি এনে আমরা বিক্রি করে থাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com