বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শিমেরগাঁওয়ে ২য় বিয়ে করতে গিয়ে পিতা-পুত্র ধরাশায়ী

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে শিমেরগাঁও গ্রামে ১ম স্ত্রীর কথা গোপন রেখে ২য় বিয়ে করতে গিয়ে পিতা-পুত্র ধরাশায়ী হয়েছে। পরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার দুপুরে এ রসালো ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের সারামপুর গ্রামের মোশারফ মিয়ার পুত্র সামছু মিয়া (২০) এর সাথে ওই গ্রামের সোহরাব আলীর কন্যা শিল্পী আক্তারের (১৯) গতকাল ওই সময় বিয়ের দিন ধার্য্য ছিল। বর সামছু মিয়া তার পিতা মোশারফসহ অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসে শিমেরগাঁও গ্রামে। তখন শিল্পীর পিতা জানতে পারে সামছু বিবাহিত। ইতোপূর্বে সে দৌলতপুর গ্রামের আব্দুল লতিফের কন্যা লিপি আক্তার (২০) কে বিয়ে করেছিল। তাদের ১টি সন্তানও আছে। বিয়ের পূর্ব মূহুর্তে যৌতুকের টাকা নিয়ে দু’দলের কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।  সে বিয়ে ছিন্ন না করে শিল্পীর পিতার নিকট থেকে ৪০ হাজার টাকা যৌতুক নিয়ে শিল্পী বিয়ে করতে আসে। এ নিয়ে বিয়ে বাড়িতে হুলস্তুল শুরু হলে স্থানীয় লোকজন বর সামছু মিয়া ও তার পিতা মোশারফকে আটক করে উত্তম মধ্যম দিলে ঘটনা স্বীকার করে। খবর পেয়ে সদর থানার এসআই ছানা উল­াহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই গ্রামে আলোচনা সমালোচনা চলছে। রাত ভর বিভিন্ন নাটকের পর কনে পক্ষকে সব ক্ষতিপূরনের আশ্বাস দিয়ে তেঘরিয়া ইউনিয়নের মীর হোসেন এবং খাগাউড়া ইউনিয়নের ফরিদ আহমেদের মাধ্যমে বিষয়টি সদর থানায় সালিশের মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com