সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

সাটিয়াজুরি রেলওয়ে স্টেশন অপরাধীদের অভয়ারণ্য

  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৭৯ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি রেলওয়ে স্টেশনটি দীর্ঘদিন বন্ধ থাকায় এটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এছাড়া তেল চোরাকারবারীরা এ স্টেশনটিকে নিরাপদ স্থান হিসেবে বেঁেচ নিয়েছে। প্রতিদিন সুতাং থেকে সাটিয়াজুরি রেলস্টেশন ও রশীদপুর পর্যন্ত রেলওয়ে স্টেশনে মালবাহি ট্রেনের তেল চুরি করে লরি দিয়ে পাচার করে। সংবাদ প্রকাশের পর চোরাকারবারীরা নিত্য নতুন কৌশলও অবলম্বন করছে। লোকজনের সন্দেহ এড়াতে তেলবাহি ট্রেনের ইঞ্জিন রুম থেকে সরু পাইপ দিয়ে তেল বের করে লড়িযোগে বিভিন্নস্থানে নিয়ে যাচ্ছে। প্রতিদিন শত শত লিটার তেল পাচার হচ্ছে। ইতিপূর্বে স্থানীয় পত্রিকায় শায়েস্তাগঞ্জ ও সুতাং রেল ষ্টেশন থেকে অসাধু রেল কর্মচারির যোগসাজশে লাখ লাখ টাকার তেল চুরি সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতায় কিছুদিন তা বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমানে ওই চক্রটি আবারো সক্রিয় হয়ে উঠেছে।
সূত্র জানায়, এই চোরাই তেল সিন্ডিকেট এবার সাটিয়াজুরি এলাকার পরিত্যক্ত রেলওয়ে স্টেশনটিকে বেঁছে নিয়েছে।
গতকাল সরেজমিনে সাটিয়াজুরি রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন থেকে তেল চুরির তেলবাহি লড়িতে করে তেল চুরি করে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত।
স্থানীয়দের অভিযোগ, ওই স্টেশনে কোন ট্রেন থামানোর কোন নিয়ম না থাকলেও প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৌশলে মিনিট দশেক ট্রেন থামিয়ে লড়ির মেশিন দিয়ে ট্রেনের ইঞ্জিন থেকে শত শত লিটার ডিজেল খোলে নিয়ে যাওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com