বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইংল্যান্ডে আমির চান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেমের কন্যার জাকজমকপূর্ণ গায়ে হলুদ অনুষ্ঠান

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৩
  • ১৫৭৫ বা পড়া হয়েছে

গউছুল আজম চৌধুরী সুজন, মানচেস্টার থেকে ॥ হবিগঞ্জ শহরের অত্যাধুনিক শপিং সেন্টার আমির চান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেমের কন্যা তাসলিমা আলীর বিয়ের অনুষ্ঠানের প্রথম পর্যায় গায়ে হলুদ অনুষ্ঠিত হলো মানচেস্টার শহরের একটি বিলাসবহুল ব্যাঙ্কুইট হলে। শুক্রবার সন্ধ্যায় ইংল্যান্ডে ব্যবসায়ীরা যে সময় ব্যবসা নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় কাটান ঠিক সেই সময়ে অনুষ্ঠিত এ গায়ে হলুদ অনুষ্ঠানে দেখা গেছে হবিগঞ্জবাসীদের মিলন মেলা। বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান সংবাদপত্রের জন্য কোন খবর না হলেও জমজমাট ও জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তারা মন্তব্য করেছেন- গায়ে হলুদের এত জৌলসপূর্ণ অনুষ্ঠান নিকট অতীতে তারা দেখেননি। আর হবিগঞ্জে গায়ে হলুদের এমন অনুষ্ঠান তাদের নজরে পড়েনি।
07নববর্ষে যেমন সকলকে নববর্ষের বিশেষ পোশাকে দেখা যায় ঠিক তেমনি এই অনুষ্ঠানে কনের পরিবার, আত্মীয়-স্বজন এবং তার বান্ধবীসহ বিভিন্ন বয়সী অর্ধশতাধিক নারী গোলাপী রঙের শাড়ি পরে হাজির হন দৃষ্টিনন্দন পরিবেশে। আর পিতা ও চাচাদের পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবী ও উড়না। আবুল কাশেম ও তার ভাইদের এক রঙের পোষাকও ছিল দৃষ্টিনন্দন।
বুফে স্টাইলে রকমারী খাবার ছিল অতিথিদের জন্য। খাবারের তালিকায় ছিল কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, মাটন কারি, নান রুটি, পায়েস, ভেরাইটিজ কোল্ডড্রিংকস। অতিথিদের খাবার-দাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গোলাপী শাড়ি পরা সকল বয়সী নারীরা নাচে গানে মেতে উঠেন। নাচের তালে তালে সকলেই ভুলে যান বয়সের ব্যবধান।
অনুষ্ঠানে প্রবাসী হবিগঞ্জবাসীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিগণ অংশ নেন। হবিগঞ্জ থেকে অনুষ্ঠানে এসে যোগ দেন এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক খোয়াই‘র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী।
ব্যাঙ্কুইট হলে অনুষ্ঠিত হবে বিয়ে অনুষ্ঠান। এতে বিভিন্ন দেশ থেকে প্রবাসী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ থেকে গণ্যমান্য অতিথিবৃন্দ যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া, গ্রেটার মানচেস্টারের এমপি ও কাউন্সিলরগণ বিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com