মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

একবার সুযোগ দিন হবিগঞ্জের চেয়ারা পাল্টিয়ে দেবো-আতিক

  • আপডেট টাইম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা নিজামপুর, রাজিউড়া ও শায়েস্তাগঞ্জে বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা সহ গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
গতকাল নিজামপুর ইউনিয়নের নিজামপুর বাজার, বটেরতল, রাজিউড়া ইউনিয়নে তেলিখাল বাজার, সাধুর বাজার, উছাইল বাজার ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বাজারে অসংখ্য জাতীয় পার্টির এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিতিতে প্রত্যেক দোকান ব্যবসায়ী ও পথচারীদের সাথে গণসংযোগসহ নির্বাচনী পথসভা করেন তিনি। এসময় পথ সভায় আতিকুর রহমান তার বক্তব্যে বলেন, ষড়যন্ত্র ও ক্ষশমতার লোভ পরিহার করে গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ৫জানুয়ারী লাঙ্গল মার্কায় ভোট দিন। তিনি বলেণ, দলমত নির্বিশেষে আমাকে একবার সুযোগ দিন। ইনশাল্লাহ আমি হবিগঞ্জের চেয়ারা পাল্টিয়ে দেবো। গণসংযোগে ও পথ সভায় বক্তব্য রাখেন-জেলা জাপা যুগ্ম সাধারন সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মুক্তার হোসেন, হাজী আব্দুস শহিদ, আব্দুস সালাম মেম্বার, মতিউর রহমান, এম এ হেলাল, আমিনুল হক সাদেক মেম্বার, আব্দুস সামাদ, আলী হোসেন, প্রমুখ। গণসংযোগে ব্যবসায়ী ও পথচারীদের প্রচারপত্র বিলি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com