মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাউসায় বিএনপির সভায় ৫ জনের মনোনয়ন দাবী \ ত্যাগী নেতা ব্যতিত কাউকে মনোয়ন না দেয়ার সিদ্ধান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে স্মরণকালের উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার আহমদ। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সাদিকুর রহমান শিশুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির অন্যতম নেতা সাবেক উপজেলা যুবদলের সভাপতি মজিদুর রহমান মজিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুর রউপ, গিয়াস উদ্দিন মেম্বার, লোকমান উদ্দিন মেম্বার, হাজী ছাবু মিয়া, হাজী সোনাফর মিয়া, সাইদুর রহমান মেম্বার, মিরাশ মিয়া, আরশ আলী, যুবদল সভাপতি আল হেলাল মেম্বার, সাধারণ সম্পাক সাজান মিয়া, সাইদুর রহমান সাইদুর, আলেক মিয়া, নাইওর মিয়া, আব্দুল মুকিদ চৌধুরী, আবুল বশর, হাবিবুর রহমান সবুজ, কমর উদ্দিন জ্ঞান, বিলাল আহমদ চৌধুরী, লুৎফুর রহমান, সাদিক মিয়া, ফরহাদ মিয়া, চান মিয়া, এসএম নজরুল, ইসমত আহমদ, সেলিম আহমদ, আব্দুল আউয়াল, ইমাদুর রহমান, মাসুদ বিন নুর, আজাদ চৌধুরী, শেখ নাসির উদ্দিন, হারুন মিয়া, সাইফুর রহমান, আব্দুল হামিদ, আলাল মিয়া ও আব্দুল হান্নান প্রমূখ। সভায় আসন্ন ইউপি নির্বাচনে দলের ত্যাগী নেতাদের মধ্যে ৫জন মনোনয়ন দাবী করেন। তারা হলেন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির অন্যতম নেতা মজিদুর রহমান মজিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম নজরুল ইসলাম ও ছাত্রনেতা মাসুদ বিন নুর। দীর্ঘ সময় আলোচনান্তে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ত্যাগী ও পরিশ্রমি নেতাদের মধ্য থেকে মনোনয়ন দেয়া এবং গেল পৌর নির্বাচনে বিএনপির মনোনীত বিজয়ী মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সংবর্ধনা দেয়ার জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া দলের নবীন যোগদানকারী কাউকে আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন দিলে তা বরদাশত করা হবে না বলেও সভায় হুশিয়ারী উচ্চারণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com