সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জের গোপলার বাজারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া!

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে ঐতিহ্যবাহী গোপলার বাজারে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া ও মারপিঠের ঘটনায় জসমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার গোপলার বাজারে গতকাল বুধবার রাত ৯টায় জালাল সাপ গ্রামের মৃত দুদু মিয়ার দুই ছেলে জুয়েল ও সুহেল একই গ্রামের তাদের আত্মীয় জালাল মিয়ার পুত্র ইব্রাহিম মিয়ার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গোপলার বাজার তদন্ত কেন্দ্রে পুলিশ উপস্থিত থাকলেও ভুমিকা ছিল নিরব। এ সময় সাধারন মানুষ দিকবেদিক ছোটাছুটি করতে থাকেন। পুলিশের সামনে প্রকাশ্য অস্ত্রের নিয়ে মহড়া চললেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে ওই বাজারসহ এলাকায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
উলে­খ্য যে, প্রায় মাস দেড় এক পুর্বে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই কায়দায় জালাল সাপ গ্রামের কমর উদ্দিন মিয়ার পুত্র মঈন উদ্দিন, গিয়াস উদ্দিন, জয়নাল সহ বেশ কয়েক জন মিলে একই গ্রামের মৃত আপ্তাপ উদ্দিনের পুত্র আতাউর রহমান, ফয়জুর রহমান, হিফজুর রহমান ও হাফিজুর রহমানের উপর প্রকাশ্যে দেশীয় অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে বীরধর্পে চলে যায় তারা। পরে বাজারে আসা লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে ভর্তি করেন। স্থানীয়রা জানান, এ সময় গোপলার বাজার তদন্ত কেন্দ্রে এএসআই বজলুর রহমান উপস্থিত থাকলেও তিনির ভুমিকা ছিল নিরব। প্রকাশ্য অস্ত্র নিয়ে তদন্ত কেন্দ্রে সামনে মহড়া ও মারপিঠের ঘটনা নজির বিহীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com