শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে ঘর পুড়ানো মামলায় সাংবাদিকসহ ৩ জন কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে ঘর পুড়ানো একটি মামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুসহ ৩ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ আদালতে ঘর পুড়ানোর মামলায় ওই ৩জন আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
প্রায় বছর দেড়েক পূর্বে পৌর এলাকার রাজাবাদ নদীর পাড়ে অবস্থিত রাজনগর গ্রামের লুদন মিয়ার একটি বসতঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মিভূত হয়। এতে বিপুল পরিমাণ টাকার মালামাল ক্ষতিসাধিত হয়। এ ব্যাপারে লুদন মিয়ার স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুসহ ৭ জনের বিরুদ্ধে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলাটি নবীগঞ্জ থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্তে মামলাটি মিথ্যা প্রমানিত হলে পুলিশ আসামীদের অব্যাহতি দাবী করে প্রতিবেদন দেয়। বাদী এর বিরুদ্ধে নারাজি দেন। সর্বশেষ মামলাটি হবিগঞ্জ এর সিআইডি পুলিশ তদন্ত শেষে ৩জনকে বাদ দিয়ে সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুসহ ৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গতকাল বুধবার আদালতে আসামীরা হাজির হলে উজ্জল মিয়ার জামিন মঞ্জুর করে সাংবাদিক আনোয়ার হোসেন মিঠুসহ ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামীরা হলেন সেলিম মিয়া ও সেকুল মিয়া। তবে এলাকাবাসীসহ সাংবাদিক মিঠু ও তার সহকর্মীরা মামলাটি মিথ্যা বলে দাবী করে আসছিলেন। এদিকে সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু কারাগারের খবরে নবীগঞ্জে আলোচনার ঝড় উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com