শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৭৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবুল হোসেন ও মোস্তাকিমের মধ্যে মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল কায়স্থ গ্রামের নিকটস্থ হাওরের ঘাটিয়া বিলে আবুল হোসেন ও তার লোকজন মাছ ধরতে গেলে মোস্তাকিম তার লোকজন নিয়ে বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের লোকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তাকিম তার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার খবর পেয়ে মতব্বির মিয়া এগিয়ে আসলে তার উপরও হামলা চালানো হয়। হামলায় আহত- মোহাম্মদ আলী (২৫)কে সিলেট সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও মতব্বির মিয়া (৩৫), আবুল হোসেন (২৪)কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং অন্যান্য আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com