বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অভিভাবকদের বসার জন্য শেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনাপন বিদায়ী জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে বিকেজিসিতে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩
  • ৮২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা আমিনা খাতুন। এতে সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার ছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ মনসুর উদ্দিন ইকবাল ও হবিগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, জনকন্ঠ প্রতিনিধি রফিকুল হাসান তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী কামরুল আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকমন্ডলী।
পরে জেলা প্রশাসক স্কুল ভবনের সামনে নির্ধারিত স্থানে অভিভাবকদের বসার জন্য শেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com