মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শৈলজুড়ায় সতিনের ছেলে ও দেবরদের পিঠুনীতে এক মহিলা আহত

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬
  • ৭৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলা রাজিউড়া ইউনিয়নের উত্তর শৈলজুড়া গ্রামে সতিনের ছেলে ও দেবরদের বেধড়ক পিঠুনীতে এক মহিলা গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, উত্তর শৈল জুড়া গ্রামের মৃত আব্দুর মতলিব (তামশা মিয়া) পুত্র ফরিদ মিয়া ৫ বছর পূর্বে মারা যান। এ সময় তিনি তার ২য় স্ত্রী লুৎফুর নেছা ও লিমন মিয়া নামের এক পুত্র রেখে যান। কিছুদিন পূর্বে এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান সালিশ বৈঠকের মাধ্যমে লুৎফুর নেছাকে তারপ্রাপ্ত সম্পত্তি ভাগবাটুয়া করে বুঝিয়ে দেন। কিন্তু লুৎফুর নেছার সৎ পুত্র ও দেবর শুকুর মিয়া, মতিজ মিয়া, ফারুক মিয়া গংরা ইদানিং সম্পত্তি থেকে লুৎফুর নেছা ও তার পুত্র লিমন মিয়াকে বঞ্চিত করতে নানা ষড়যন্ত্রন শুরু করেন। গতকাল বিকেল ৪টার সময় দিকে লুৎফুর নেছা তার পুত্রকে নিয়ে বিছড়া থেকে ধানের ছাড়া তুলতে গেলে তার সৎ পুত্র ও দেবর শুকুর মিয়া, মতিজ মিয়া, ফারুক মিয়া তাকে বাধা দেয় এবং বেধড়ক মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com