বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার শানখলা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামন থেকে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকারীদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি আটক করা হয়। গতকাল শুক্রবার দুপুরে ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ন-১৬-৪৬৮৯ নম্বরের একটি পিকআপ ভ্যান আটক করে। এ সময় বাহুবল উপজেলার মামদনগর গ্রামের মৃত গোলশান আলীর পুত্র মাদক ব্যবসায়ী রুবেল (২৫) কে আটক করা হয়। তার সাথে মাদক ব্যবসায়ী মুখলেছ মিয়া ও লিটন মিয়া পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপসহ উলে­খিত গাঁজা জব্দ করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com